"বাবার সাথে কথা বললে তুমি তালাক" বলার হুকুম
প্রশ্নঃ ১৭১৮৬৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, স্বামী তার স্ত্রীকে বলেছে, তুমি আমার বাবার সাথে কথা বললে তুমি তালাক। যখন একই ঘরে বসবাস করতে বাধ্য হইলো, এবং কথা বলা বন্ধ রাখা (ঐ শর্ত মানা) কঠিন হয়ে গেল। এখন বাবা, স্ত্রী সহ সকলের একত্রে বসবাস করা প্রয়োজনে শ্বশুরের সাথে কথা বলার সহজ সুরত কি? জানালে উপকৃত হবো।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রশ্নে বর্ণিত অবস্থায় স্বামী যদি স্ত্রীকে স্পষ্টভাবে বলে থাকেন, ‘তুমি আমার বাবার সঙ্গে কথা বললে তুমি তালাক’, তাহলে এ বক্তব্যের মাধ্যমে স্ত্রীর ওপর শর্তযুক্ত তালাক কার্যকর হয়েছে। অর্থাৎ, স্ত্রী শ্বশুরের সঙ্গে কথা বললেই তাঁর ওপর এক তালাকে রজঈ (رجعي) পতিত হবে।
যেহেতু যৌথ পরিবারে একই বাড়িতে বসবাস করার কারণে শ্বশুরের সঙ্গে কথাবার্তা বন্ধ রাখা অনেক ক্ষেত্রে কঠিন বা অসম্ভব, তাই স্ত্রী যদি তাঁর সঙ্গে কথা বলে ফেলেন, তাহলে শর্ত পূরণের কারণে তাঁর ওপর এক তালাকে রজঈ পতিত হবে। এরপর স্বামী স্ত্রীর ইদ্দতের মধ্যে রুজু করলে তাঁদের বৈবাহিক সম্পর্ক বহাল থাকবে এবং তাঁরা স্বাভাবিকভাবে দাম্পত্য জীবন যাপন করতে পারবেন।
উল্লেখ্য, একবার শর্ত অনুযায়ী তালাক পতিত হয়ে গেলে পূর্বের শর্ত শেষ হয়ে যাবে। অতএব, রুজুর পর স্ত্রী পুনরায় শ্বশুরের সঙ্গে কথা বলতে পারবেন। এর কারণে নতুন করে আর কোনো তালাক পতিত হবে না।
الأدلة الشرعية
(الاختيار لتعليل المختار: كتاب الطلاق، تعليق الطلاق، 3/ 140، ط: دار الكتب العلمية)
"وألفاظ الشرط: " إن " و" إذا " و" إذا ما " و" متى " و" متى ما " و" كل " و" كلما "، فإذا علق الطلاق بشرط وقع عقيبه وانحلت اليمين وانتهت إلا في " كلما "، ولا يصح التعليق إلا أن يكون الحالف مالكا كقوله لامرأته: إن دخلت الدار فأنت طالق."
(فتاوی ہندیہ: كتاب الطلاق، الباب الرابع في الطلاق بالشرط ونحوه، الفصل الأول في ألفاظ الشرط، ١ / ٤١٥، ط: دار الفكر)
" ألفاظ الشرط إن وإذا وإذما وكل وكلما ومتى ومتى ما ففي هذه الألفاظ إذا وجد الشرط انحلت اليمين وانتهت لأنها تقتضي العموم والتكرار فبوجود الفعل مرة تم الشرط وانحلت اليمين فلا يتحقق الحنث بعده ."
(فتاوی عالمگیری: کتاب الطلاق، الفصل الثالث في تعلیق الطلاق بکلمة إن و إذا و غیرها، باب الأیمان في الطلاق، 1 /420، رشیدیة)
"وإذا أضافه إلى الشرط وقع عقيب الشرط اتفاقا مثل أن يقول لامرأته: إن دخلت الدار فأنت طالق."
والله اعلم بالصواب
উত্তর দাতা:
নায়েবে মুফতী, ফতোয়া বিভাগ
জামিয়া রাহমানিয়া আরাবিয়া, সাত মসজিদ, মুহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন